পাহাড়ে ল্যান্ড রোভার র্যালি
দি নিউজ লায়ন ; লক্ষ্য পাহাড়ে পর্যটনের বিকাশ। আরো বেশী করে পর্যটকদের পাহাড়মুখী করা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে দার্জিলিংয়ে অভিনব ল্যান্ড রোভার র্যালি হল রবিবার। পাহাড়ি পথে দাপিয়ে বেড়ালো ৪৫ টি গাড়ি,যার মধ্যে ৩০ টি ল্যান্ড রোভার।
র্যালিতে অংশ নেওয়া গাড়ির মধ্যে ছিল ১৯৫৪ সালের ল্যান্ড রোভারের হেরিটেজ মডেল। মানেভঞ্জন থেকে দার্জিলিং চৌরাস্তা পর্যন্ত হয় এই ল্যান্ড রোভার র্যালি।র্যালি উপলক্ষে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
যদিও করোনা অসতর্কতার কারণে বেশ কিছু বিধিনিষেধ ছিল জমায়েতে ক্ষেত্রে। জিটিএ সূত্রে দাবি, করোনা পরবর্তী পরিস্থিতিতে পাহাড়ের পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধরতে রাজ্য সরকারের সহযোগিতায় সবরকম ব্যবস্থা নিচ্ছে জিটিএ। এরই অংশ হিসেবে বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে অভিনব ল্যান্ড রোভার গাড়ির আয়োজন করা হলো।
আগামী দিনে এই ধরনের একাধিক অভিনব উদ্যোগ নেয়া হবে, যাতে পাহাড়ের পর্যটনকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা যায় এবং করোনা পরবর্তী পরিস্থিতিতে সাধারণ পর্যটকদের পাহাড়মুখী করা যায়।
পাহাড়ের ব্যবসায়ীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য প্রায় ছ'মাস করোনা সংক্রমনের জেরে কার্যত ব্যবসা বন্ধ ছিল পাহাড়ে। সামনে পুজো তারপর পর্যটনের মরসুম রয়েছে। তার আগে যদি পর্যটকদের পাহাড়মুখী করে তোলা যায় তাহলে তারা কিছুটা ক্ষতি পূরণ করে লাভের মুখ দেখতে পারেন।

Post a Comment